শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অমিত শাহের সঙ্গে এক টেবিলে খাবার খেলেন মমতা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সিএএ নিয়ে মিথ্যা বলছেন বিরোধীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] উড়িষ্যায় এক সমাবেশে অমিত শাহ শুক্রবার এই অভিযোগ তুলে বলেছেন, যে আইন নিয়ে সারা দেশে মারাত্মক বিক্ষোভ করছেন বিরোধীরা তা কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য তৈরিই হয়নি। এনডিটিভি

[৩] অমিত শাহ বলেন, ‘বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং মমতা দিদি সিএএ বিরোধী! কারণ তারা বলছেন যে সংখ্যালঘুরা তাদের
নাগরিকত্ব হারাবে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এটা কারও নাগরিকত্ব কেড়ে নিতে তৈরি হয়নি।’

[৪] মমতা ব্যানার্জি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ভারতের পূর্বদিকের রাজ্যগুলির ফোরাম, ইস্টার্ন জোনাল কাউন্সিলের একটি সভায় যোগ দিতে ভুবনেশ্বরে গিয়েছিলেন।

[৫] নবীন পাটনায়েক এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও সেখানে উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশ্য এই বৈঠকে ছিলেন না। ইজেডিসির ভাইস চেয়ারম্যান এবং এর চব্বিশতম বৈঠকের আয়োজক নবীন পাটনায়েক তার বাড়িতে নেতাদের একসঙ্গে বসে খাওয়ার একটি ছবি টুইট করেছেন।

[৬] সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বৈঠকে কয়লা-রয়্যালটি পুনর্বিবেচনা, অপরাধ ও রেল-সংযোগ প্রকল্পের মতো বিষয়গুলি ছাড়াও বামপন্থী উগ্রবাদ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে উড়িষ্যায় এই প্রথম সফর অমিত শাহের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়