শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরো গেলো পাকিস্তান

এল আর বাদল : [২] অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে ইংলিশদের কাছে ৪২ রানে হেরেছে বিসমাহ মারুফের পাকিস্তান । আজ তারা টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলেই দলকে সাফল্য এনে দেন পাক বোলার ডায়ানা। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ইংলিশ ওপেনার অ্যামি এলেন জোনস ফিরে যান মাত্র ২ রান করে।

[৩] তবে এরপরই ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নাটালাই স্কিভারের ব্যাটে বিপর্যয় সামলায় তারা। দলকে ৮১ রানে রেখে ৩৬ রান করে ফিরে যান স্কিভার। তবে স্কিভারের বিদায়েও থামেনি ইংলিশদের রানের চাকা। অধিনায়ক হিথার নাইটের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। ৮ চার ও ১ ছয়ে ৪৭ বলে নাইট করেন ৬২ রান।

[৪] জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ১১ রানে ফিরে যান ওপেনার মুনিবা আলী। এরপর ৩৫ রানে ফিরে যান অধিনায়ক বিসমাহ মারুফও। টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই ব্যাট হাতে সফলতা পায়নি। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আর তাতেই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতেই ১১৬ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ দিকে আলিয়া রিয়াজের ৪১ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়