শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের কারণে নির্বাচনে হেরেও যেতে পারেন ট্রাম্প, সতর্ক করলো গোল্ডম্যান স্যাক্স

আসিফুজ্জামান পৃথিল: [২] বাজারের অব্যাহত পতন, মন্দার আতঙ্ক বৃদ্ধি এবং মার্কিন হেলথ কেয়ার সিস্টেম নিয়ে সবার সন্দেহ, এসব অনুঘটক তৈরি করেই করোনা ভাইরাস ট্রাম্পের পরাজয়ের কারণ হবে বলে মনে করে বিশ্ব থিংকট্যাঙ্কটি। সিএনএন

[৩] গোল্ডম্যান স্যাক্স এর মতে বিনিয়োগকারীরা করোনা ভাইরাসের কারণে ভয়াবহ আতঙ্কে ভুগছেন।

[৪] সংস্থাটির বিশ্লেষক বেন সোনইডার বলেন, ‘যদি করোনাভাইরাস মহামারি বাস্তবিক অর্থেই মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করে, তবে বলাই যায় ২০২০ মার্কিন নির্বাচনে আমরা ডেমোক্রেটদের জয় দেখতে পাচ্ছি।’

[৫] অন্য বিশ্লেষকদের মতে গোল্ডম্যানের এই হুশিয়ারি বাজারে অস্থিরতা তৈরি করবে। কারণ ট্রাম্প প্রশাসন কর রেয়াত দেবে এই আশায় বসে আছেন অনেক বিনিয়োগকারী।

[৬] এর আগেও মার্কিন নির্বাচনে অর্থনীতির ধীরগতি ক্ষমতাসীন প্রেসিডেন্টদের জন্য বিপদ নিয়ে এসেছে। ১৯৯২ সালে এই সুযোগেই জর্জ ডাব্লিউ বুশকে হারিয়ে দেন বিল ক্লিনটন।

[৭] এদিকে যুক্তরাষ্ট্র ও বিশ^জুড়ে দেখা দিয়েছে মন্দার আশঙ্কা। শুধু গোল্ডম্যান নয়, মুডিসও বলছে এ বছর যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়