শিরোনাম
◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আকবরদের এক লক্ষ টাকা করে পুরস্কার দিলো বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক : [২] অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা বাংলাদেশকে এনে দিয়েছে ইতিহাসের প্রথম বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে দারুণ এই সাফল্য পাওয়ায় গতকাল টাইগার যুবাদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। অনুষ্ঠানে উপহার হিসেবে যুবাদের এক লক্ষ টাকা করে দেয়া হয়।

[৩] উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

[৪] সম্বর্ধনা অনুষ্ঠানে বিকেএসপিতে অধ্যয়নরত বিশ্বকাপ বিজয়ী নয় সদস্য আকবর আলী, হাসান মুরাদ, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম এবং আশরাফুল ইসলাম সিয়ামকে উপহার দেয়া হয়।

[৫] বিশ্বকাপ জয়ী সদস্যদের উপহার হিসেবে টাকা ছাড়াও ক্রেস্ট এবং বিকেএসপির ব্লেজার প্রদান করেন জাহিদ আহসান রাসেল এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • সর্বশেষ