শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার ওয়ানডে ক্রিকেটে নিজের সামর্থ্য দেখাতে প্রস্তুত নাঈম

নিজস্ব প্রতিবেদক : [২] টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রেখেছেন বাংলাদেশের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এবার ৫০ ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছেন। আসন্ন ১ মার্চ শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনদিনের সিরিজে ডাক পেয়েছেন নাঈম শেখ। মাঠে নামার আগে বাঁহাতি ওপেনার জানালেন, বাড়তি প্রস্তুতি নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।

[৩] ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ৪৬.৩৩ গড়ে নাঈম করেন ৫৫৬ রান। পরের আসরে ছিলেন আরও দুর্দান্ত। টানা তিন সেঞ্চুরিসহ ৫৩.৮০ গড়ে করেন ৮০৭ রান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণ করার পর ডাক মেলে ভারত সফরের টি-টোয়েন্টি দলে। তৃতীয় ম্যাচে দুর্দান্ত ৮১ রানের ইনিংসে দেখান সামর্থ্য।

[৪] এবার আছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। অভিষেক হবে কী না এ নিয়ে ভাবছেন না। দলে থাকতে পারেন, এই আভাস পেয়ে আগে থেকেই নিজেকে প্রস্তুত রেখেছেন। সুযোগ এলে যেন কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়