শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় চাঁদাবাজির সময় ভুয়া র‌্যাব আটক

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি :[২] খেলনা পিস্তল দেখিয়ে চাঁদাবাজির সময় জনতার কাছে ধরা পরেছে এই ভুয়া র‌্যাব। গত বুধবার রাতে মো: মোশারফ হোসেন নামের ওই চাঁদাবাজ র‌্যাব পরিচয় দিয়ে কুমিল্লা শাসনগাছা এলাকার একটি আবসিক হোটেলে চাঁদাবাজির সময় ধরা পরে।

[৩] নিজেকে আসল র‌্যাব প্রমান করার জন্য ব্যবহার করে আসছিলো সেনাবাহিনীর পোশাক পরা ভুয়া আইডি কার্ডও। তবে তার আচরন ও কথাবার্তায় সন্দেহ হলে যমুনা আবাসিক হোটেলের ষ্টাফরা তাকে আটক করে র‌্যাব কুমিল্লা অফিসকে খবর দেয়। পরে আসল র‌্যাব এসে আটক করে এই ভুয়া র‌্যাবকে।

[৪] র‌্যাব জানায়, বুধবার রাতে যমুনা আবাসিক হোটেলের ম্যনেজার এর কাছে ০১ জন ব্যাক্তি র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে বিষয়টি তার সন্দেহ হওয়ায় কুমিল্লা র‌্যাব অফিসে ফোন করে। পরে র‌্যাবের একটি দল সেখানে গিয়ে মো: মোশারফ হোসেন ওরফে রঞ্জু(২৫) নামে ওই চাঁদাবাজকে আটক করে।

[৫] সে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার নজরুল ইসলামের ছেলে। আটক হওয়ার সময় তার কাছ থেকে ০১টি খেলনা পিস্তল, চাঁদাবাজির নগদ ৪ হাজার টাকা, সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, ফটোশপড সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৬] র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ