শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকাশ পেয়েছে সালমানের ‘রাধে’ সিনেমার লুক

জেবা আফরোজ : [২] এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘রাধে ইউ’র মোস্ট ওয়ান্টেড ভাই’। মূলত এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। প্রথমটির মতো এই সিকুয়েলটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

[৩] বুধবার মুক্তি পেয়েছে সিনেমাটিতে সালমানের একটি লুক। পেশীবহুল সুঠাম দেহ নিয়ে সবাইকে চমকে দিতে দেখা গেছে ‘ভাইজান’কে। লুকটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে। ভক্তদের প্রশংসায়ও ভেসেছেন সালমান।

[৪] ‘রাধে ইউ’র মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার বেশিরভাগ ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। পরিচালক বর্তমানে সিনেমার টিজার সম্পাদনায় ব্যস্ত সময় পার করছেন। টিজার চূড়ান্ত হওয়ার পর সালমান দেখে তা পছন্দ করলেই এটি প্রকাশ করবেন নির্মাতা।

[৫] সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো রয়েছেন রণদীপ হুদা। আগামী ২২ মে ‘রাধে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

[৬] সালমান খানের সর্বশেষ সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। এটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়