শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার দুই সিটির নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন বৃহস্পতিবার

আবুল বাশার নূরু: [২] স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ বুধবার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে হবে এ শপথ অনুষ্ঠান।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

[৪] গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

[৫] বুধবার শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়