শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুই যুবক নিহত

মোস্তাফিজুর রহমান : [২] মঙ্গলবার দিবাগত রাত একটায় রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. কিবরিয়া সাদিম (২০) ও ওমর ফারুক ঐশিক (১৮) নামের দুই যুবক নিহত হয়।

[৩] পথচারীরা জানান, কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বালুবাহী ট্রাক পিছন থেকে চাপা দিলে রাস্তায় ছিটকে পরে দুজনই গুরুতর আহত হন।

[৪] পথচারীরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদিমকে মৃত ঘোষণা করেন। আহত ঐশ্বিক চিকিৎসাধীন অবস্থা রাত সাড়ে তিনটায় মায় যায়।

[৫] সাদিমর বড় ভাই শামিম হোমেন জানান, সাদিম মটর সাইকেল মেরামত করতে গিয়েছিল। সেখানে লেট হয়ে যায়। পরে সেখান থেকে দু'জন বাসায় ফিরার পথে দুর্ঘটনার শিকার হয়।

[৬] ডেমরা থানার উপ-পরিদর্শক এসআই নাসির উদ্দিন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হন পরে পথচারীরা মেডিকেলে নিয়ে আসলে সাদিমকে বুধবার রাত দেড়টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন ঐশী চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় ওমর ফারুক ঐশিক মারা যায়।

[৭] পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়