শিরোনাম
◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে ২৬২৯, বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ায় মহামারির আশঙ্কা

শাহনাজ বেগম : [২] এখন পর্যন্ত ভাইরাসটি ৩৩ টি দেশে ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। চীনে একদিনে ১০ জনের মৃত্যুর পর মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ২৬০২ জনে দাঁড়িয়েছে। জাপানের ক্রুজ জাহাজে আরো এক জাপানি নাগরিকের মৃত্যু হলে এ নিয়ে ৪ জনে দাঁড়ালো। সিএনএন, রয়টার্স, সিএনবিসি

[৩] বিশ^ স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, চীনের বাইরে এ ভাইরাসের প্রকোপ সীমিত আকারে ছড়াবে বলে আশা করা হয়েছিলো। তবে ইতালিতে একদিনে প্রায় ১শ জন এ ভাইরাসে আক্রান্ত হলে আক্রান্তের সংখ্যা ২২০ জনে পৌঁছেছে এবং মারা গেছেন ৪ জন। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান শহর অবরুদ্ধ করেছিলো তেমনই ইতালিতেও ক্ষতিগ্রস্ত শহরকে অবরুদ্ধ করেছে এবং স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। এমনকি ভেনিস কার্নিভাল অনুষ্ঠান স্থগিত করেছে।

[৪] চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। নতুন করে ২৩১ জন আক্রান্ত হলে এ সংখ্যা বেড়ে ৯৯৪ জনে পৌঁছেছে।

[৪] ইরানে একদিনে আরও ১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬০ জন। তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে মারা গেছেন ১২ জন। ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।

[৫] যুক্তরাষ্ট্রে ভাইরাস মোকাবেলায় জরুরি তহবিলের জন্য ১.২৫ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস । ইতিমধ্যে বরাদ্দকৃত জরুরি তহবিলের অতিরিক্ত ৫৩৫ মিলিয়ন এ খাতের জন্য সংরক্ষণ করেছে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ