শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর উৎস খুঁজে পেতে আক্রান্ত প্রথম ব্যক্তিকে খুঁজছে চীন

সাইফুর রহমান : [২] যে কোনও একটি বিশেষ ভাইরাস বা ব্যাকটেরিয়ায় সংক্রামিত প্রথম ব্যক্তিটিকে বলা হয় পেশেন্ট জিরো। তাকে চিহ্নিত করতে পারলেই কোথায়, কিভাবে এবং কেনো এই সংক্রমণের সূচনা হয়েছিল, তা সহজে জানা যায়। তাই সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করা এবং ভবিষ্যতে এর প্রাদুর্ভাব ঠেকাতে পেশেন্ট জিরোকে চিহ্নিত করা জরুরি। বিবিসি

[৩] তবে আক্রান্ত প্রথম ব্যক্তিকে চিহ্নিত করাটা অনেক বিজ্ঞানী সমর্থন করেন না। কারণ তাতে ওই রোগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি সেই লোকটিও ভিকটিমে পরিণত হতে পারেন। এর আগে কানাডিয়ান নাগরিক গেটান ডুগাসকে ভুলবশত এইডসের উৎস হিসেবে চিহ্নিত করায় গত শতকের আশির দশকে যুক্তরাষ্ট্র তাকে এইচআইভি চড়ানোর দায়ে অভিযুক্ত করে। কিন্তু সর্বশেষ ২০১৬ সালের এক গবেষণায় দেখা যায়, মূলত সত্তরের দশকে ক্যারিবিয় অঞ্চল থেকেই যুক্তরাষ্ট্রে এইচআইভির প্রবেশ।

[৪] চীনা কর্তৃপক্ষের মতে, উহানের একটি সামুদ্রিক খাবার ও পশুপাখির মার্কেট থেকে ছড়ানো ভাইরাসে আক্রান্ত একজন চিহ্নিত হয় ৩১ ডিসেম্বর। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায়ও দেখা গেছে, চীনে আক্রান্ত ৭৫ হাজারেরও বেশি লোকের মধ্যে ৮২ শতাংশই হুবেই প্রদেশের।

[৫] তবে দেশটির আরেকদল গবেষকের দাবি, ২০১৯ সালের ১ ডিসেম্বর এক জনের দেহে প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। উহানের জিনইন্টান হাসপাতালের চিকিৎসক উ ওয়েনজুয়ান বলেন, প্রথম রোগীটি ছিলেন আলঝেইমার্স ডিজিজে আক্রান্ত একজন বয়স্ক পুরুষ। তার বাসস্থান থেকে ওই বাজারে যেতে ৪-৫বার বাস বদলাতে হয়। তাছাড়া অসুস্থ থাকায় তিনি বাড়ি থেকেও বেরুতেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়