শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরে যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি: [২]  সোমবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) মো. মামুন মিয়া (৪১) নামে এক যুবলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩]  উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ বাজার গ্রামের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে ও স্থানীয় একটি বাজারের ওষুধ ব্যবসায়ী।

[৪]  জানা গেছে, সকালে মামুনের পুরানো বাড়ি সংলগ্ন মাঠের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি মামুনকে হত্যা করে ওই গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

[৫] এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়