শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেডিও, পত্রিকায় নারীদের আগ্রহ কমলেও বেড়েছে টেলিভিশনে

সাইদ রিপন : ২] পত্রিকা ও ম্যাগাজিনে আগ্রহ কমছে নারীদের। বাড়িতে টেলিভিশন বাড়লে নারীদের খবর দেখার আগ্রহ কমছে। মাল্টিপুল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৩] সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিবিএস এর মিলনায়তনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস উপ মহাপরিচালক ঘোষ সুবব্রত প্রমূখ।

৪] প্রতিবেদনে দেখা গেছে, ২০১২-১৩ সালে ১৫ থেকে ৪৯ বয়সী নারীদের মধ্যে পত্রিকা, রেডিও ও ম্যাগাজিনে আগ্রহের হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। বর্তমানে তা কমে হয়েছে ০ দশমিক ৬ শতাংশ। বাসা বাড়িতে রেডিও বিলুপ্তির পথে। বর্তমানে ০ দশমিক ৬ শতাংশ বাড়িতে রেডিও আছে, ছয় বছর আগে ছিল ৩ দশমিক ৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়