শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন

সুজিৎ নন্দী: দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর জন্য হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এখন থেকে প্রবাসীরা সহজেই (+৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে, অফিস চলাকালে এবং স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ফোন করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন। রোববার দুদক জনসংযোগ বিভাগ এতথ্য জানান।

দুদকের এক কর্মকর্তা জানান, আজ ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে। এর আগে গত বুধবার থেকে দুদকের এক কর্মকর্তার মোবাইল ফোনে কল করে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। ওইদিন থেকে অফিস চলাকালীন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শতাধিক অভিযোগ জানান। ওইসব ফোন কলের বেশিরভাগই ছিল জায়গা-জমি, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়