শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়ায় রাজনীতি সংস্কার ও প্রেসিডেন্ট আবদুল মজিদ তেবুনির পদত্যাগ দাবিতে রাজপথে লাখো মানুষ

সিরাজুল ইসলাম, জেরিন আহমেদ: সাবেক প্রেসিডেন্ট আবদুল আজিজ বৌতিফ্লিকার পদত্যাগের বর্ষপূর্তিতে শনিবার ব্যানার ফেস্টুন নিয়ে তারা রাজধানী আলজিয়ার্সসহ কয়েকটি শহরে বিক্ষোভ দেখান। সৌদি গেজেট

বিক্ষোভকারীরা দাবি করেন, মজিদ ছিলেন প্রেসিডেন্ট আবদুল আজিজ বৌতিফ্লিকার প্রধানমন্ত্রী। তার দ্বারা রাজনৈতিক সংস্কার সম্ভব না। একই সঙ্গে তাকে সেনাবাহিনীর ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন তারা। গত ডিসেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দাবি করেন, রাজপথের বিক্ষাভ শান্ত হয়ে আসছে। বিক্ষোভকারীদের সিংহভাগ দাবি পূরণ করা হয়েছে।

বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন, আমরা আপনার (প্রেসিডেন্ট) কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য একত্রিত হয়েছি। সামরিক শাসন চলবে না।এটা বেসামরিক রাষ্ট্র, সামরিক নয়।

১৯৬২ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটিতে সামরিক শাসন চলছে। গত বছরের ২২ ফেব্রুয়ারি ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট আজিজ। স্বাধীনতার পর শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যে সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন তিনি। তিনি প্রায় ২০ বছর ক্ষমতায় ছিলেন। সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগে বাধ্য হন।

আজিজের পদত্যাগের পরও সাপ্তাহিক বিক্ষোভ থামছে না। রোববার ছিলো সাপ্তাহিক বিক্ষোভের ৫৩তম দিন। মূলত তরুণরাই এ বিক্ষোভে অংশ নিচ্ছেন। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশ তরুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়