শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সফরের আগে আয়ুষ্মানের নতুন ছবির প্রশংসায় ট্রাম্প

মুসফিরাহ হাবীব: সোমবারই সরকারিভাবে প্রথমবার ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা অভিনীত ‘শুভ মঙ্গল জ্যায়দা সাবধান’-এর প্রশংসা করলেন তিনি।

এই সময় পত্রিকা জানায়, সমকাম নিয়ে তৈরি এই ছবি মুক্তি পেয়েছে শুক্রবারেই। সমপ্রেমীদের অধিকার নিয়ে কাজ করা পিটার টাশেল ছবিটির প্রশংসা করে একটি ট্যুইট করেছিলেন। সেটি রিট্য়ুইট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন 'গ্রেট'। এ ছবিতে আরও এক পুরুষকে ভালোবাসায় কী কী সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আয়ুষ্মান খুরানাকে, সেটিই তুলে ধরা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নিজে যদিও সমকামী অধিকার নিয়ে খুব একটা সরব নন। বরং তার সমর্থকদের অনেকেই প্রকাশ্যে সমপ্রেমের বিরোধিতা করেন। এখান থেকেই ট্রাম্পের এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলার দিন শুরু হল বলে মনে করছেন পিটার টাশেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়