শিরোনাম
◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

শিমুল মাহমুদ : শনিবার বিকালে ৪ টায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক বসেছে দলটির নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন বলেও জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়