শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষা শিক্ষার জন্য ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিমির চক্রবর্ত্তী: শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি এই ঘোষনা দেন। এ সময় তিনি সঠিক উচ্চারণে বাংলা বলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। সূত্র: সময় টিভি

শেখ হাসিনা বলেন, ‘মাতৃভাষার অপমান এটা আসলে সহ্য করা যায় না। আমাদের দুর্ভাগ্য হলো এটা যে বার বার আমাদের ওপর আঘাত এসেছে। এই আঘাতটা শুধু ভাষার ওপর নয়, আমরা যে বাঙালি জাতি, আমাদের জাতির সত্তার ওপর আঘাত।

আমাদের সংস্কৃতি, কৃষ্টি আমাদের ভাষার ওপর আঘাত এসেছে। মূলত আমাদের অস্তিত্বের ওপরেই আঘাত এসেছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করেই আমাদের যে অগ্রযাত্রা, সেখান থেকেই কিন্তু আমাদের আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, যোগাযোগ করতে হলে, ব্যবসা বাণিজ্য, সাহিত্য সম্পর্কে জানতে সেখানে অন্য ভাষা শেখারও প্রয়োজন আছে। কিন্তু মাতৃভাষা বাদ দিয়ে নয়।
বাংলাদেশের মাটিতে থেকে যারা বাংলা ভাষা ভুলে গিয়ে বা বাংলা ভাষাকে বাংলা ভাষার মতো বলতে পারে না। তাদের প্রতি করুণা ছাড়া আর কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়