শিরোনাম
◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

নিউজ ডেস্ক : অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার লাখো মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করলো ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ নামে একটি সংগঠন। যমুনা টিভি

শুক্রবার সন্ধ্যায় নড়াইল শহরের কুড়িরডোব মাঠে এ মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। একইসাথে ভাষা দিবসের ৬৯তম বার্ষিকী উপলক্ষে ৬৯টি ফানুসও উড়ানো হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে এবারের লাখো মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান উৎসর্গ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

অন্যান্য বারের মতো এবারও ৬ একরের বিশাল কুররডোব মাঠে কলার গাছ এবং কাঠ দিয়ে শহীদ মিনার ও জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা ও বিভিন্ন আল্পনা তুলে ধরা হয়। এ সময় ‘আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’এই গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত পরিবেশন করে। অনুলিখন : রাকিবুল

  • সর্বশেষ