শিরোনাম
◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব বর্ষ উপলক্ষে সাভারে বই মেলা উদ্বোধন

ইমদাদুল হক : মুজিব বর্ষ উপলক্ষে দুই হাজার এক’শ কোটি টাকা গৃহহীনদের জন্য ঘর নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন,মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ভুমিসহ ঘর করে দেওয়া হবে সেই ঘরগুলো টিনের চালের বদলে ছাদ করে দেওয়া হবে প্রতিশ্রæতি দেন। ঘর গুলো ২০২১ সালের আগেই ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
বই মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার মডেল থানা ওসি এএফএম সায়েদ,সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবি সাহিত্যিকরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বই মেলার পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর ছবি প্রর্দশনী ও নাগর দোলার আয়োজন করা হয়। ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনির বই পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়