শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচার বিভাগকে স্বধীনভাবে কাজ করতে দিলে খালেদা জিয়ার জামিন হবে, বললেন নজরুল ইসলাম খান

মহসীন কবির : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি পালন করতে না পেরে প্রেসক্লাবের ভেতরে তিনি একথা বলেন। চ্যানের২৪ ও জাগোনিউজ

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুচিকিৎসার দাবিতে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিলাম এবং সে মানববন্ধন কর্মসূচির আরেকটা উদ্দেশ্য ছিল। এ দেশের সাধারণ দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। এই দ্রব্যমূ্ল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করে নাই, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া একটি অমানবিক অপরাধ। সেই অপরাধ শুধু সরকারের হবে না, বাংলাদেশকে সেই অপরাধের দায় নিতে হবে। বাংলাদেশ আমাদের সবার, বাংলাদেশকে হেয় করার অধিকার কারও নেই। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাব অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়