শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে ফেব্রুয়ারি পালনে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের সাজসজ্জায় চলছে শেষ সময়ের তুলির আচর

লাইজুল ইসলাম: ভাষার জন্য এমন করে আর কেউ বুকের রক্ত ঝড়ায় বিশ্বজুড়ে। রাষ্ট্রভাষা বাংলার জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে।জাতীয় সেই বীর সন্তানদের শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করতেই প্রতি বছর বিশ্বজুড়ে ২১ ফেব্রুয়ারিতে পালিত হয় মাতৃভাষা দিবস। শহীদদের সম্মান জানাতে শহীদ মিনারে আগমন ঘটে লক্ষাধীক মানুষের। আয়োজন হয় বিভিন্ন অনুষ্ঠানের।

তাই কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়েমুছে পরিস্কার করা হয়েছে ২১ ফেব্রুয়ারির বেশ কয়েকদিন আগেই। এখন সেখানে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জার কাজ। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণে আলপনা এঁকে মূল বেদীসহ সংলগ্ন এলাকা রঙের তুলিতে রাঙ্গিয়ে তুলছে। আঁকা হচ্ছে বিভিন্ন ধরণের আল্পনা। চারপাশের দেয়ালে লেখা হচ্ছে ভাষা আন্দোলনের বিভিন্ন
স্লোগান। আঁকা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের পটভূমি।

শহীদ মিনারের চারপাশে লাইট স্থাপন করা হয়েছে। আশপাশের রাস্তাজুড়ে আলপনা আঁকার কাজ চলছে। আয়োজকরা জানিয়েছেন, অমর একুশ উদযাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো কাজ আজকের (বুধবার, ১৯ ফেব্রুয়ারি) মধ্যেই শেষ হয়ে যাবে।

একুশে ফেব্রুয়ারীর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজক আয়োজক কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, কোনো থিম না থাকলেও মুজিববর্ষকে মাথায় রেখে মহান মাতৃভাষা দিবসের আল্পনা তৈরি করা হয়েছে। পুরো শহীদ মিনার ও আশপাশের সড়ক দেয়ালে আঁকা হয়েছে আল্পনা। মাতৃভাষা দিবসে কি ঘটেছিলো তা তুলে ধরা হয়েছে প্রত্যেকটি ছবিতে।

  • সর্বশেষ