শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী দখলে গড়ে ওঠা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানান্তরে প্রকল্প নিচ্ছে নৌ পরিবহণ মন্ত্রণালয়

শরীফ শাওন : বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরে গড়ে ওঠা মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপনা স্থানান্তর সংক্রান্ত সভার শুরুতে সংশ্লিট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতির কারণে সেগুলোতে আমরা কোন পদক্ষেপ গ্রহণ না করে, গত ১০ ডিসেম্বরে প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেছি। মতামতের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে দায়িত্ব দিলে তিনি নানা ব্যস্ততার কারনে সভাটি করতে পারেননি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে গড়তে সরকারের সঙ্গে কথা বলেছি।

খালিদ মাহমুদ বলেন, এটা করলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুদৃশ্য হবে এবং বিদেশি মেহমানদেরও বিষয়টি ভাল লাগবে। ধর্মীয় অনুভূতি নিয়ে অনেকে অপরাজনীতি করে ধর্মের প্রতি সম্মান দেখাননি। ক্ষমতা কুক্ষিগত করতে এগুলো করেছেন। ঢাকার চারপাশে নদী দখল করে ১১৩টি ধর্মীয় স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মাজার রয়েছে ৭৭টি, মন্দির, স্লোনঘাট ও শ্মশানঘাট ১৩টি, স্কুল ও কলেজ ১৪টি, কবরস্থান ও মৃত ব্যক্তির গোসলখানা ৫টি এবং অন্যান্য স্থাপনা রয়েছে ৩টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়