শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিদের মতো বাঘা ব্যাটসম্যানদের আউট করতেই ক্রিকেট খেলেন বোল্ট

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। বিশ্বের বর্তমান সবচেয়ে শক্তিশালী দলকে মোকাবেলা করতে গিয়ে কোনো চাপ নিচ্ছে না স্বাগতিকরা। বরং কোহলিদের মতো তারকাদের বিরুদ্ধে খেলেই বেশি মজা পান দলটির পেসার ট্রেন্ট বোল্ট। চোট কাটিয়ে দলে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বোল্ট।

বোল্ট বলেন, বিরাটের বিপক্ষে বোলিং করতে মুখিয়ে আছি। সে একজন অসাধারণ ক্রিকেটার। সেটা সবাই জানে। ব্যক্তিগতভাবে বলতে হলে আমি এই কারণেই ক্রিকেট খেলি। কোহলিদের মতো ব্যাটসম্যানদের আউট করার জন্যই। কিন্ত আমাকে এখানে কঠিন পরীক্ষা দিতে হবে। তারপরও মুখিয়ে আছি।

এর আগে সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারত। কিন্তু ওয়ানডে সিরিজে কোহলির ভারতকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়