শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন কল দিয়ে এনআইডি সমস্যার সমাধান

ডেস্ক নিউজ: জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো এনআইডি তোলাসহ সব ধরনের সমস্যা সমাধানে ১০৫ নম্বরে কল দিলেই পাওয়া যাবে।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্রের সব সমস্যার সমাধান এবং পরামর্শ দিতে কল সেন্টার আগেই চালু করে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। তবে তা পর্যাপ্ত ছিলো না। গত সোমবার (২২ জুলাই) এ কার্যক্রম জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে এ সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৪ জুলাই) এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার থেকে এটা দুই শিফট চালু হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় শিফট চালু হয়েছে। আগে শুধু কর্মঘণ্টা ছিলো। এখন এটার কার্যক্রম বাড়ানো হল।’

এদিকে বিষয়টি যাচাই করতে বুধবার বেলা ১টা থেকে বেশ কয়েকবার ১০৫ নম্বরে ফোন করেও কোনো প্রতিনিধির সাথে কথা বলা সম্ভব হয়নি। এমনকি ১০৫ নম্বরে নির্দিষ্ট কোড অনুযায়ী এসএমএস করেও ফিরতি কোনো তথ্য জানা যায়নি। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়