শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছর বয়সী হ্যালান্ডের কাছে হারলো নেইমারের পিএসজি

রাকিব উদ্দীন : লিগ ওয়ানে আধিপত্য বজায় রাখা পিএসজিকে থামালো ১৯ বছর বয়সী হ্যালান্ড। ঘরের মাঠে পিএসজিকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের পথ সহজ করে নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পিএসজির হয়ে একমাত্র গোলটি আসে নেইমারের পা থেকে। অপরদিকে ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০ গোল করার কৃতিত্ব গড়েন হ্যালান্ড।

সিগনাল ইদুনা পার্কে ম্যাচের শুরু থেকেই পিএসজির বিপক্ষে দুর্দান্ত লড়াই করে যাচ্ছিলো স্বাগতিক ডর্টমুন্ড। জাডোন সানচো-হ্যালান্ডদের একাধিক শট থামিয়ে দিতে গোলবারে একাই লড়ে গেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কেইলর নাভাস। এদিকে পিএসজিও কোনোদিকে কম ছিলো না। তবে প্রধমার্ধে মিলেনি কোনো গোলের দেখা।

বিরতির পর খেলতে নেমে আরো আক্রমনাত্মক হয়ে উঠে ডর্টমুন্ড। ৬৯ মিনিটে গোলের দেখা পায় জার্মান ক্লাবটি। হাকিমির ডি-বক্সে দেয়া পাস গুয়েরেইরো কাজে লাগাতে না পারলেও বল টেনে নিয়ে পিএসজির জালে জড়ান হ্যালান্ড। ৭৫ মিনিটে এমবাপের বানিয়ে দেয়া বল গোলমুখে পেয়ে পিএসজিতে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। দুই মিনিটের মাথায় রেইনার পাস থেকে দূর থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করে দলকে আবারো এগিয়ে নিয়ে যান হ্যালান্ড।

জয় নিয়ে প্রথম লেগ শেষ করে ডর্টমুন্ড। আগামী ১২ মার্চ ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে আথিত্য দিবে ফরাসি চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়