শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষ উদযাপনে কোন রকম বাড়াবাড়ি নয়, নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন ছাড়া জাতির পিতার কোন ম্যুরাল স্থাপন না করতেও দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির পিতার আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁর দুঃস্বপ্নের দিনগুলোর কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি মুজিববর্ষ উদযাপনকালে দল ও সংসদ সদস্যদের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

জানা গেছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে দলের কয়েকজন সিনিয়র সংসদ সদস্যের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। সংসদ অধিবেশন চলাকালে এ সব সিনিয়র সংসদ সদস্য তাঁর পেছনে বসেন।

সভায় বেশ কয়েকজন সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সমন্বয় কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

 

 

  • সর্বশেষ