শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত দিনের মধ্যে বাসের জানালা থেকে বিজ্ঞাপন সরানোর প্রতিশ্রুতি দিয়েছে তিন পরিবহন কোম্পানি, তদারকি করবেন ভ্রাম্যমাণ আদালত

আলআমিন ভূঁইয়া : বিআরটিএ জানায়, গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল গ্রিন ঢাকা, শতাব্দী পরিবহন এবং ঢাকার চাকা বাসের মালিকদের সঙ্গে বৈঠক করে বিআরটিএ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, বাসের গায়ে বিজ্ঞাপন মোড়ানো নতুন “সড়ক আইন-২০১৮” এর পরিপন্থী। তাই ওই তিন বাস কোম্পানিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এর আগে একটি জাতীয় দৈনিকের অনলাইনে ‘বিজ্ঞাপনে মোড়ানো গণপরিবহন, ঝুঁকিতে নারীর নিরাপত্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি নজরে নিয়ে তদন্ত করে বিআরটিএ। তদন্তের সুপারিশ অনুযায়ী বাসের জানালা থেকে সব বিজ্ঞাপন সরিয়ে ফেলার এই সিদ্ধান্ত। সম্পাদনা : খালিদ আহমেদ, সালেহ বিপ্লব

  • সর্বশেষ