শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরোধী বিক্ষোভের মুখে সৌদি কার্গো জাহাজ

ইয়াসিন আরাফাত : ইতালির উত্তরাঞ্চলীয় জেনোয়া বন্দরে বিক্ষোভের মুখে পড়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ বাহরি ইয়ানবু। জাহাজটি বন্দরে পৌছালে স্থানীয় একদল শান্তিবাদী কর্মী এবং বন্দর শ্রমিকরা সেখানে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন।

২০১৯ সালের মে মাসে সৌদি আরবের এ জাহাজটি ইতালির জেনোয়া বন্দরসহ ইউরোপের বিভিন্ন বন্দর থেকে কয়েক কোটি ডলার মূল্যের সামরিক বিমানের যন্ত্রাংশ ভর্তি করে। তখনো শান্তিবাদী ও মানবাধিকার কর্মীরা বলছিলেন, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইয়েমেনের বেসামরিক নাগরিক ও শিশুদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। গত বছরের মে মাসে ইতালির শ্রমিক ইউনিয়ন বাহারি ইয়ানবু জাহাজে বৈদ্যুতিক জেনারেটর লোড করতে অস্বীকৃতি জানিয়েছিলো।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেক সংস্থা মনে করে, যেসব দেশ ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে এবং আন্তর্জাতিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার মধ্যে ইতালিও রয়েছে। অথচ ১৯৯০ সালে ইতালি একটি আইন পাস করেছিলো যাতে বলা হয়েছে- যেসব দেশ অন্য কোন দেশের ওপর আগ্রাসন চালাবে সেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না।

গত বছর ইতালির সংসদে উত্থাপন করা প্রতিবেদন অনুসারে, দেশটি ২০১৬ সালে সৌদি আরবের কাছে ৪৩ কোটি ইউরোর অস্ত্র বিক্রি করেছে তবে ২০১৮ সালে এসে অস্ত্র বিক্রির পরিমাণ কমে এক কোটি ৩০ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। অবশ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সৌদি আরবের কাছে ইতালি সরকার কী পরিমাণ অস্ত্র বিক্রি করছে তার একটি সরকারি বিবৃতি চেয়েছিল তারা কিন্তু ইতালি সরকার সে তথ্য দেয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়