শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপস পালকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস

যুগান্তর : বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা তাপস পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রিতে।

মঙ্গলবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের শিল্পীমহল। শুধু পশ্চিমবঙ্গই নয়, তাপস পালের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন অনেক বাংলাদেশি অভিনেতারাও।

বিশেষকরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভারতীয় এই অভিনেতাকে স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকদের জন্য চঞ্চল চৌধুরীর সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘আমি যখন হাইস্কুলে পড়ি, কলেজে পড়ি। সেই সময় বাংলা সিনেমায়, ওপার বাংলার জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর চিরঞ্জিত (চিরঞ্জিত চক্রবর্তী)। তারা কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন, আমরা সেই প্রজন্মের দর্শক হিসেবে কালের সাক্ষী। ‘মনের মানুষ’ সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎ দার (বুম্বা দা) সঙ্গে এ নিয়ে প্রায়ই গল্প-আড্ডা হতো।

গত বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড নিতে গিয়ে দেখা হয়েছিল চিরঞ্জিত দার সঙ্গেও। শুধুই যখন দর্শক ছিলাম, কখনও ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে। তাপস দার সঙ্গে কখনও দেখা হয়নি। একবার কলকাতার একটা সিনেমায় তাপস পালের সঙ্গে আমার অভিনয় করার কথা হয়েছিল। যে কোনো কারণে কাজটি করা হয়নি।

আজ যখন তার চির বিদায়ের কথা জানলাম, বারবার সেই অতীতে ফিরে যাচ্ছি। বারবার কানে বাজছে, ‘এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম...’। বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা, তাপস পাল।’

  • সর্বশেষ