শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী, গপগপ করে কিছু কচুরীপানা খেয়ে দেখান বললেন আসিফ নজরুল

আসিফ নজরুলের দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘গরু, কচুরীপানা, মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী প্রশ্ন তুলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে মানুষ কেন পারে না?
আমার উত্তর হচ্ছে: গরু তো উদাম থাকে, আপনি কি তেমন থাকেন? থাকেন না!
গরু মাঠেঘাটে পেশাব পায়খানা করে, আপনি করেন? করেন না!
গরু ঘাস খায়, আপনি কি তা খান? না!
গরু গোবরত্যাগ করে, আপনি কি তা করেন? না!
সবগুলোর উত্তর হবে না। কারণ আপনি গরু না। গরু কচুরীপানা খেলে তাই আপনাকে তা খেতে হবে না।
পরিকল্পনা মন্ত্রী, তারপরও যদি আপনার মনে হয় গরু পারে বলে মানুষেরও কচুরীপানা খাওয়া উচিত তা হলে আপনি টিভিতে লাইভে আসেন একদিন। গপগপ করে কিছু কচুরীপানা খেয়ে দেখান। তারপর না হয় আমাদেরকে এসব কথা বলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়