শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ শতাংশ নারী কর্মস্থলে যৌন হয়রানির শিকার, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ বাংলাদেশ

লাইজুল ইসলাম: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে কর্মক্ষেত্রে সকল প্রকার সহিংসতা ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ এর ভূমিকা শীর্ষক সেমিনারে এ তথ্য দেওয়া হয়।

অ্যাকশন এইড ও ব্র্যাকের পরিসংখ্যান ও গবেষনা তুলে ধরে বলা হয়, ৮০ শতাংশ গার্মেন্টস শ্রমিক কারখানাতে যৌন হয়রানির শিকার হয়। পরিবহনে চলাচলের সময় মৌখিক, দৈহিকসহ নানা ভাবে ৯৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়। যৌন আক্রমনের সঙ্গে জড়িত ৪১ থেকে ৬০ বছরের পুরুষ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিরীন আকতার বলেন, কর্মক্ষেত্রে সব প্রকার সহিংসতা ও যৌন হয়রানি বন্ধে নারীদের আরও সচেতন হতে হবে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে এই সহিংসতা কমবে না। বরং বাড়বে।

সংসদ সদস্য বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের কথা ছিলো। কিন্তু তা করা হয়নি। তবে কিছু স্কুল ও প্রতিষ্ঠানে এটা হলেও নির্দেশনার অভাবে ভূমিকা রাখাতে পারছে না। এই সংক্রান্ত একটি আইন আশা করি দ্রুত পাশ হবে। মুজিব বর্ষের মধ্যেও পাশ হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন বলেন, সংবাদ মাধ্যমেও নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ শোনা যায়। কিন্তু এর কোনো বিহিত হয়না। অনেক সহকর্মী চাকরি হারানোর ভয়ে অভিযোগও করেন না। প্রতিরোধ কমিটি গঠন করা গেলে এই অবস্থা হতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়