শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ বাসায় বৃদ্ধা খুন, স্বামী আটক

মাসুদ আলম : রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নিজ বাড়ি খুন হয়েছেন ছবি কুরি (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আরামবাগ এলাকার ১৮২/এ এর চারতলা বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী গোপাল চন্দ্র কুরিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, নিহত নারীর মাথায় আঘাত আছে। সেটি দেখে মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়েছে। ওই দম্পতি তাদের নিজ বাড়িতেই থাকতেন। নিহত বৃদ্ধা নারী ৮ থেকে ১০ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। ওই দম্পতির ৩ মেয়ে। তারা দেশের বাইরে থাকেন। নিহতের স্বামী তিনিও একজন মানসিক ভারসাম্য রোগী। তবে এ ঘটনায় আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

  • সর্বশেষ