শিরোনাম
◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা!

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়িতে তিন অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল (১৭ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৭ এর একটি দল ফটিকছড়ি থানাধীন উত্তর রোসাংগিরী এলাকার ফারুক চেয়ারম্যান ঘাটায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শ্যুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ির আবদুস শুক্কুরের পুত্র টেক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ির মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ লোকমান (৩৬), উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ির মো. ইউনুসের পুত্র মো. মোজাহার (৩৪)।

এদের মধ্যে মো. জাফর প্রকাশ টেক্সি জাফর (৪০) ২টি হত্যা ও ১টি অস্ত্র মামলার আসামি। একটি হত্যামামলায় ইতোমধ্যে সে বিচারে সাজাপ্রাপ্ত আসামি, বাকি মামলাগুলো বিচারাধীন আছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ