শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি থেকে ছুঁড়ে ফেলা এক শিশুকে উদ্ধার করেছে সিএমপি খুলশী থানা পুলিশ

রাজু চৌধুরী - সিএনজি চালিত অটোরিকশা থেকে কবরস্থানের পাশে ছুঁড়ে ফেলে দেওয়া এক শিশুকে উদ্ধার করেছে সিএমপি খুলশী থানা পুলিশ। শিশুটিকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় একটি কবরস্থানের কাছ থেকে আনুমানিক সাত মাস বয়সী মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ওসি প্রণব চৌধুরী। তিনি জানান, “দুপুরে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন থানার এএসআই হিরণ মিয়া। “স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকার সময় তিনি দেখেন কবরস্থানের পাশে একটি অটোরিকশা থেকে কিছু ফেলে দেওয়া হয়। দ্রুত তিনি সেখানে গিয়ে কাঁথা মোড়ানো শিশুটিকে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে টেলিফোনে আমাকে জানিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। ওসি প্রণব বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসা শুরুর পর থেকে তার অবস্থা উন্নতির দিকে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সিএনজি অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়