শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সম্ভাবনা

ইয়াসিন আরাফাত : বাল্টিক দেশ এস্তোনিয়ার ফরেইন ইন্টেলিজেন্সের এক গোয়েন্দা প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়েছে, রাশিয়ার বন্ধুত্বপূর্ন প্রার্থী বা বিভেদ তৈরির মতো প্রভাবশালী প্রার্থীর পক্ষে ইতিবাচক ফলাফল আনার জন্য চেষ্টা করবে রাশিয়া।সিএনএন

প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০১৯ সালে ইউরোপের বিভিন্ন নির্বাচনে দেশটি হস্তক্ষেপ করে ফলাফল তাদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছিলো রাশিয়া। সে ধারাবাহিকতায় তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে।

এদিকে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স নাকি ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ড শহরের নবীন মেয়র পেটে বুটজিজ প্রার্থী হচ্ছেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দলটির রাজ্যভিত্তিক ডেলিগটদের নির্বাচনী সভা শেষ হওয়া পর্যন্ত।

এর আগে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ইতিবাচক ফলাফল নিয়ে আসতে রাশিয়া হস্তক্ষেপ আছে বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়