শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার!

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় সময় উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আহছান উল্লাহ মসজিদের উত্তর পাশে পাকা রাস্তা থেকে সংঘবদ্ধ সিএনজি ছিনতাইকারী চক্রের সদস্যরা ড্রাইভারকে মারধর করে একটি সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়।

জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। মামলার এজাহার সূ্ত্র ধরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে সংঘবদ্ধ সিএনজি অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে। এ ঘটনায় সিএনজি অটোরিক্সার মালিক ফেনী জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম চরদরবেশের মো: ফকির আহম্মদ বাদী হয়ে মো: ইব্রাহিম ওরফে ছোটন(২৮), শেখ সাহেব(৩৬), মো: নাছির(৩৮) ও মো. গিয়াস উদ্দীন ওরফে জমিরসহ(৩৮) ৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশের তথ্যমতে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ছোটনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২০১৪ সালের (এফআইআর নং-২৩) ১টি, ২০১৮ সালের (এফআইআর নং-৭) ১টি ও ২০২০ সালের (এফআইআর নং-৯) ১টি মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। এছাড়া গিয়াস উদ্দিন জমিরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২০১৬ সালে (এফআইআর নং-৭) ১টি ও একই বছর চট্টগ্রাম থানায় (এফআইআর নং-৯) ১টিসহ ২টি মামলা রয়েছে এবং মো: নাছিরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২০১৬ সালের (এফআইআর নং-১১)১টি মামলা রয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ