শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে প্রথম মৃত্যু ফ্রান্সে

মশিউর অর্ণব: এই ভাইরাসে প্রথমবারের মতো ইউরোপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই ব্যক্তি চীনা পর্যটকদের একজন ছিলেন। শনিবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি।

৮০ বছর বয়সী ওই পর্যটক চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আনিয়েস বুজো জানান, ওই ব্যক্তি ১৬ জানুয়ারি হুবেই থেকে ফ্রান্সে এসেছিলেন এবং ২৫ জানুয়ারি থেকে তাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। ওই ব্যক্তির মেয়েও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বর্তমানে একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন।

ফ্রান্স সরকার তাদের দেশে মোট ১১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর কথা জানিয়েছিল। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে ১ জন করে কোভিড-১৯ এ আক্রান্ত রোগী মারা গিয়েছেন। আপলোড: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়