শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সপ্তাহের ব্যবধানে অ্যান্টার্কটিকার তাপমাত্রা বাড়লো ৩ ডিগ্রি, সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড

মেহেরুবা শহীদ: ক্রমেই বেড়ে চলেছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা। রেকর্ড ভেঙে এই প্রথম ২০.৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে এই তাপমাত্রা। বিবিসি
ব্রাজিলিয়ান বিজ্ঞানী কার্লোস শেফার বলেন, ‘অ্যান্টার্কটিকায় এতোটা উত্তাপ বাড়তে আমি এর আগে কখনো দেখিনি।

চলতি বছরের জানুয়ারিকে উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করেছেন বিজ্ঞানীরা। গত সপ্তাহে অ্যান্টার্কটিকার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিলো ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৮২ সালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিলো ১৯ ডিগ্রিতে।

এখানকার পশ্চিম উপকুলের ৮৭ শতাংশ অংশই হিমবাহ। গত ৫০ বছরে অ্যান্টার্কটিকার তাপমাত্রা গড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে। গত ১২ বছরে সবচেয়ে দ্রুত গতিতে গলেছে অ্যান্টার্কটিকা। গত শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে তিন মিটার। আগামী শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে অন্তত ১০ ফুট।

  • সর্বশেষ