শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার মুক্তির ব্যাপারে কাদেরকে ফখরুলের ফোন

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছে।’ তবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদনের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি। ইত্তেফাক

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না। তার চিকিৎসার ব্যাপারটি সরকারের সুনজরে আছে।’

তিনি বলেন, ‘একটা বিষয় হচ্ছে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বিষয়টা তার দলের লোকেরা যেভাবে বলে, চিকিৎসকরা কিন্তু সেভাবে বলছে না। চিকিৎসকরা তাদের নিজস্ব রিপোর্ট দেবে, না দলের লোকদের কথায় রিপোর্ট দেবে?’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো আবেদন এসেছে বলে আমাদের কিছু জানা নেই। তার পরিবারের কাছ থেকে আমরা লিখিত কিছু পাইনি।’

সম্প্রতি মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের রদবদল-পুনর্বিন্যাস সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাজে গতি আনার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন তিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়