শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন করে ধড়পাকড় শুরু করেছে সৌদি আরব

রাশিদ রিয়াজ : সৌদি আরবে বসবাসরত ফিলিস্তিন নাগরিকদের বিরুদ্ধে নতুন করে ধড়পাকড় শুরু করেছে রিয়াদ সরকার। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দেয়ার অভিযোগে এই ধরপাকড় অভিযান চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

‘দ্য প্রিজনার অফ কন্সাইন্স’ নামে সৌদি আরবের একটি মানবাধিকার বিষয়ক এনজিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, গত বছরের এপ্রিল মাসে যেসব ব্যক্তিকে আটক করা হয়েছিল তাদের আত্মীয়-স্বজন ও সন্তানাদিকে একই অভিযোগে সৌদি সরকার এখন আটক করছে।

গত বছরের ২১ অক্টোবর হামাস মুখপাত্র সামি আবু জুহরি আরবি ভাষার বার্তা সংস্থা শেহাবকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নিষ্ঠুর পদ্ধতি অনুসরণ করছে সৌদি কর্তৃপক্ষ।

সে সময় সামি জুহরি জানিয়েছিলেন, সৌদি কারাগারে এ মুহূর্তে প্রায় ৬০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে হামাস নেতা ও সমর্থকদের সন্তানাদিও আছেন। সৌদি কারাগারে আটক ব্যক্তিদের কেউ কেউ ৩০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং তারা দেশটির অর্থনীতিতে বিভিন্নভাবে অবদান রেখেছেন বলে জানান সামি আবু জুহরি।পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়