শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে গ্রন্থমেলায় আইনজীবী আরজুমুনের উপন্যাস “৭১ ও আমি”

আলআমিন ভূঁইয়া : এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে আইনজীবী আরজুমুনের উপন্যাস “৭১ ও আমি”। প্রকাশিত বইটিতে যুদ্ধে একজন নারীর অংশ গ্রহণ তারপর নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্থান পেয়েছে।

যেখানে যুদ্ধে ওই নারী সক্রিয় ছিলো। যুদ্ধ শেষের দিকে লুকিয়ে বিয়ে দেয় তার পরিবার। এরপর তার সংসারে অশান্তির ঝড়, স্বামী শ্বশুরবাড়ির অত্যাচার একে একে পাঁচ সন্তান। স্বামীর নির্মম অত্যাচার সহ্য করে পাঁচ সন্তানকে তিনি সমাজের সুউচ্চ পদে এগিয়ে দিয়েছেন। একটা সময় তার স্বামী তাকে ডিভোর্স দেয়। সন্তানদের ঘিরে তার বাঁচা স্বপ্ন। দেশের জন্য তার সব ত্যাগের বিনিময়ে সে একটি কাগজ যার নাম মুক্তিযোদ্ধা সনদ সে পায়নি। আজও তার মন বলে সে পাবে তার প্রাপ্য সন্তান। এই স্বকৃীত কি তাকে দেশ দিতে পারে না! এটাই তার চাওয়া।

এ প্রসঙ্গে বইটির লেখক আইনজীবী আরজুমুন বলেন, মহান রাব্বুল আলামিন এর কাছে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা; কলমের সাথে কথা বলার যে কি আনন্দ, তা প্রকাশ করার মতো বোধ আমাকে দিয়েছেন বলে। বড়ভাই প্রচুর বই পড়তো, তাকে দেখে দেখে বই পড়ার শখ। সেই শখই আজকে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে ক্ষণে ক্ষণে নিজেকে শব্দশিল্পী হিসেবে গড়ে তুলতে।

ছোটবেলা থেকে মাকে দেখেছি বাজারের ফর্দ থেকে শুরু করে জীবনের নানান ঘটনা ডায়েরীবন্দী করতে। মাকে ধারণ করে এগিয়ে যেতে চাই। স্বপ্নকে মুঠোভর্তি করতে, মনের এলেমেলো কথাগুলো গুছিয়ে বলতে চাই। জীবনের সাথে মিলে যায়, এমন জীবনঘনিষ্ঠ লিখা মানুষকে বাঁচিয়ে রাখে। তাই চেষ্টা করি, সাবলীলভাবে মনের কথামালা আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে।

আমার মা একজন মুক্তিযুদ্ধা তাঁর কাছে শোনা গল্পগুলো কখন যে নিজেকে ১৯৭১ এ ফিরিয়ে নিয়ে যায়, ভাবতে পারি না। কখনো কখনো মনে হয়, এইতো! আমিও যুদ্ধ করে যাচ্ছি, হ্যাঁ, তবে কলম দিয়ে। যুদ্ধের সময়কালীন বাস্তব ঘটনার নিরিখে আমার এই উপন্যাস "৭১ ও আমি"। আশা করছি পাঠকের মনে দাগ রেখে যাবে।

মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে উপন্যাসটি বের করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাবুই প্রকাশনী। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নম্বর স্টলে পাওয়া যাবে উপন্যাসটি।

এ ছাড়াও উপন্যাসটি সংগ্রহের জন্য ফোন করতে পারেন ০১৮১৩১৫৪১০৯ নম্বরে।

  • সর্বশেষ