শিরোনাম
◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুদে কেজরিওয়ালকে আম আদমি পার্টির সদস্যরা বললেন ‘মাফলারম্যান’

দেবদুলাল মুন্না: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করে আলোচনায় আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। পিছিয়ে নেই খুদে কেজরিওয়ালও। আম আদমি পার্টির টুইটারে ওই শিশুর ছবি পোস্ট করা হয়েছে। আম আদমি পার্টির (এএপি) সদর দপ্তরে গেলে দেখা যাবে ‘খুদে কেজরিওয়ালের’।

এরইমধ্যে নেটিজেনদের মন জয় করে প্রশংসা ভাসছে শিশুটি। কেজরিওয়ালের মতোই চোখে চশমা, পোশাক, গলায় মাফলার, গোঁফ ও মাথায় টুপি। হাত দিয়ে উপরের দিকে কী যেন ইশারা করছে সে। এরইমধ্যে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে তাকে নিয়ে খবর বেরিয়েছে।

খুদে কেজরিওয়ালের বয়স মাত্র এক বছর। নাম আভিয়ান । তার বাবা ও মা আম আদমির সাপোর্টার। উত্তরাধিকার সূত্রে সেও তার দিল্লির ক্ষমতাসীন দলের সমর্থক বনে গেছে!
আভিয়ানের বাবা রাহুলের প্রত্যাশা, তার সন্তানরাও কেজরিয়ালের সততা, নিষ্ঠা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে।

  • সর্বশেষ