শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকরা হয়রানির শিকার হলে জড়িতদের ছাড় দেয়া হবে না, বললেন খাদ্য মন্ত্রী

খোকন আহম্মেদ, বরিশাল প্রতিনিধি : খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক ধান বিক্রি করতে এসে কোন রকম হয়রানীর শিকার হলে, খাদ্য গুদাম রক্ষক বা এর সাথে জড়িতদের কোন রকম ছাড় দেয়া হবেনা।

কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং তাদের ধান বিক্রি করতে এসে গুদামের লেবারদের বাড়তি মজুরী দিতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের চাল রপ্তানী করার লক্ষ্যে সারাদেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই এই দপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাহাই বাচাই করতে হবে। মিল মালিককরা সরকারি গুদামে চাল দেয়ার সময় যেনো কাবিখার চাল কিনে বা নিন্মমানের চাল সরবরাহ করতে না পারেন সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়