শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য সফর ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে: সাবেক কূটনীতিক ◈ সড়ক আইন ভাঙলে যাত্রী-পথচারীকেও জরিমানা, আসছে নতুন আইন ◈ শুক্রবার থেকে এমপিও শিক্ষকদের বদলির আবেদন, চলবে ২৭ আগস্ট পর্যন্ত ◈ অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন উদ্যোগ, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করার উদ্যোগ ◈ চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ◈ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ◈ সরকার কেন পাল্টালো অর্থবছরের সময়কাল, কি সুবিধা মিলবে? ◈ সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী ◈ কোন-কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাবএইডের দখল থেকে দোকান বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

সুজিৎ নন্দী: কনকর্ড আর্কেডিয়া শপিংমল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন ল্যাবএইডের দখল থেকে দোকান বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে কনকর্ড আর্কেডিয়া শপিংমল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও মার্কেটের ব্যবসায়ীরা।

বুধবার শপিংমলের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলন বলা হয়, কনকর্ড আর্কেডিয়া শপিংমলের তৃতীয় ও চতুর্থ তলার ১০২টি দোকান, কমন স্পেস, বাথরুমসহ সম্পূর্ণ ফ্লোর এবং পঞ্চম তলার ৭ হাজার বর্গফুট জায়গায় অবৈধভাবে ল্যাবএইড হাসপাতাল স্থাপন করছে। শপিংমল ও ব্যবসায়ীদের রক্ষায় প্রধানমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, রাজউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কনকর্ড আর্কেডিয়া শপিংমল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সানাউল হক নীরু বলেন, জোর করে মার্কেটকে হাসপাতাল বানানো হচ্ছে। ল্যাবএইডের আগ্রাসনে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ২০০২ সালে উদ্বোধন হওয়া মার্কেটটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সংবাদ সম্মেলনে কনকর্ড আর্কেডিয়া শপিংমল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরর সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ বাবু, কোষাধক্ষ্য ওয়াহিদুর রহমানসহ শপিংমলের ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

সভাপতি সানাউল হক নীরু বলেন, রাজউকের লে-আউট প্ল্যান ও ডেভেলপারের ঘোষণা অনুযায়ী শপিংমলটির একটি বেইজমেন্ট, নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত সেন্ট্র্রাল এয়ার কন্ডিশনড মার্কেট এবং পঞ্চম ও ষষ্ঠ তলা অফিসের জন্য বরাদ্দ ছিল। শপিংমল চালুর প্রাথমিক পর্যায়ে ২০৪টি দোকানের মধ্যে নিচতলার ৪১টি, দোতলায় ২৪টি, তৃতীয় তলার ১২টি এবং চতুর্থ তলার ৩১টি দোকান এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় অফিস, ডাক্তারের চেম্বার, কোচিং সেন্টার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া হয়। এরপরে ষড়যন্ত্র করে ল্যাবএইড কর্তৃপক্ষ দখল করার চেষ্টা করে। কর্তৃপক্ষের নির্দেশে ফ্লোরগুলোতে সাধারণ ক্রেতা ও মার্কেটের সংশ্লিষ্ট লোকজনের চলাচলও বন্ধ করে দেওয়া হয়। রাজউক চতুর্থ তলা পর্যন্ত মার্কেটের অনুমতি দিয়েছে। কিন্তু ল্যাবএইড জোর করে দোকান দখল করে হাসপাতাল বানিয়ে ফেলছে। রাজউকের নকশা অমান্য করে মার্কেটে হাসপাতাল বানাচ্ছে ল্যাবএইড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়