শিরোনাম
◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা যা করেছি, ভারত তা অনেকবার করেছিলো, বললেন শরিফুল ও সাকিব

নিজস্ব প্রতিবেদক : ভারত ক্রিকেট দলের বেশিরভাগ সময় দেখা যায় বাঁধা হয়ে দাঁড়ায় ভারত। সেটা হোক বয়সভিত্তিক কিংবা জাতীয় দলের প্রতিযোগীতায়। এবার তাদেরকে হারিয়ে যুব বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনাল জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতেন শরিফুল-সাকিবরা। উদযাপনটা একটু বেশিই করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। তবে শরিফুলদের এমন আচরণের পেছনে প্রতিশোধ স্পৃহা কাজ করেছে।

এর আগে ভারতের কাছে কয়েকবার ফাইনালে হেরেছে জুনিয়র টাইগাররা। এর প্রতিশোধ নিয়েছে যুবারা। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে পেসার শরিফুল ইসলাম বলেন, ‘ওদের সঙ্গে আমরা দুইবার জয়ের খুব কাছে গিয়ে হেরেছি। একটা এশিয়া কাপের সেমিফাইনাল এবং ফাইনাল। তখন কেমন লেগেছে বলে বোঝানো যাবে না। এবার এই ম্যাচে নামার আগে শুধু অতীতের কথা মনে পড়ছিলো যে ওরা আমাদের সঙ্গে কেমন করেছিলো জেতার পর, আমাদের কেমন লেগেছিলো হারার পরে।

আমরা চাইনি আগের মতো হোক, মনে মনে বলেছিলাম এবার সেরাটা দিয়ে শেষ বল পর্যন্ত সব উজাড় করে দিবো। আমাদের দেশে, ঢাকাতে ওদের কাছে আমরা হেরেছিলাম ২ রানে। আমাদের সামনে এসে ওরা এমন উদযাপন করেছে আমরা কিছু বলতে পারিনি। আমরা হেরে গেছি, আমাদের বলার কিছু ছিলো না।’

তিনি আরো বলেন, ‘আমরা অপেক্ষা করছিলাম এমন দিনের যেখানে ফাইনালে ওদের হারিয়ে আমরাও এমন উদযাপন করবো। আমি চেয়েছিলাম সর্বোচ্চ দিয়ে ফাইনাল জিতবো, তারপর ওদের সামনে গিয়ে ওদের মতো উদযাপন করবো।’

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গেছে টাইগার যুবাদের। ভারত ইনিংসের শুরুতে বাংলাদেশি পেসার তানজিম সাকিব প্রতিপক্ষের ওপেনারকে স্লেজিং করেন। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আগ্রাসী ক্রিকেট খেলতে হলে এমন কিছু করতে হয়। ব্যাটসম্যানকে রাগান্বিত করা বা তার ভেতরে এমন কিছু দিতে হয় যাতে সে আমাকে মারতে আসে। তখন যাতে উইকেটটা যায়। আর ভারতের সঙ্গে খেলতে আলাদা একটা ঝাঁজ থাকে। ওদের সঙ্গে প্রতিশোধের একটা ব্যাপার থাকে।’

  • সর্বশেষ