শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার নিলায় থেকে ২৮ বাংলাদেশি গ্রেপ্তার

সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : অবৈধ সমস্যায় জর্জরিত এশিয়ার অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসিদের আটকের জন্য প্রতিদিন চলছে অভিযান।

আর সেই অভিযানে কেউ কেউ গ্রেপ্তার হয়ে দেশে ফেরার অপেক্ষায়। আবার ভাগ্যের জোরে অভিবাসন বা পুলিশের হাতে এড়িয়ে হাজার হাজার বাংলাদেশি চলছে রোজগারের সন্ধানে। গ্রেপ্তারের ভয়কে জয় করে প্রতিদিন ছুটে চলছে এসব বাংলাদেশি।

কিন্তু ভাগ্যের খেলায় হার মেনে, মালয়েশিয়ার রাজধানীর পার্শ্ববর্তী নিলাইতে অভিবাসন বিভাগের অভিযানে ২৮ বাংলাদেশিসহ ৬৯ জনকে গ্ৰেপ্তার করে ইমিগ্ৰেশন।

মঙ্গলবার নিলায় উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাঅংয়ের অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক করা হয় ১১০ জনকে।

আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গ্ৰেফতার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৮, ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মায়ানমারের নাগরিক। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়