শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ২ দিন পর ডাকাতের গুলিতে প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারে পেকুয়া উপজেলায় বিয়ের দুদিন পর ডাকাতের গুলিতে এক মালয়েশিয়া প্রবাসী যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা ও ছোটভাই। যুগান্তর

মঙ্গলবার রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুন্নবী একই এলাকার হাসান শরীফের ছেলে। আহতরা হলেন- মা মাহাজেরা খাতুন (৮০) ও ছোটভাই মোজাম্মেল (২২)।

নিহতের স্বজনরা জানান, এক মাস আগে নুরুন্নবী মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গত রোববার তার বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে তার শ্বশুরবাড়ি থেকে পাঁচজন অতিথি বেড়াতে আসেন।

নিহতের ভাই ফরিদুল আলম বলেন, সন্ধ্যায় মেহমানদের বিদায় জানিয়ে আমি ঘরে ফিরছিলাম। সেসময় মুখোশপরিহিত বেশকয়েক জন যুবক আমাকে পেছন থেকে জাপটে ধরে। হাতপা বেঁধে তারা আমাকে মারধর করে মাটিতে ফেলে রাখে।

৮-১০ জনের একটি ডাকাত দল বসতঘরে প্রবেশের চেষ্টা চালিয়ে প্রথম দফায় ব্যর্থ হয়। পরে ডাকাত দলটি বাড়ির পিছনে রান্না ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এসময় তাদের প্রতিহত করতে চাইলে এলোপাতাড়ি গুলি ছুড়ে ডাকাত সদস্যরা।

এতে নুরুন্নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। গুলি এবং ধারালো অস্ত্রের কোপে মা মাহাজেরা খাতুন ও ছোটভাই মোজাম্মেল গুরুতর আহত হয়েছেন।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ