শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছেন মুমিনুলরা

শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিলো বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে দুই ম্যাচ টেস্টে সিরিজের প্রথম ম্যাচে একদিন বাকি থাকতে ইনিংস ও রান ব্যবধানে হেরেছে মুমিনুলরা। ব্যর্থতার গ্লানি নিয়ে একদিন বাকি দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের একাংশ ফিরেছে। বাকি অংশ ফিরবে আজ।

নির্বাচক হাবিবুল বাশারসহ এদিন দেশে ফিরেছেন টেস্ট দলের ১১ সদস্য। তারা হলেন- অধিনায়ক মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন দাস, আল-আমিন হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম।

বুধবার ফিরবেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেনসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

দ্বিতীয় ধাপের পাকিস্তান সফরে একটি মাত্র টেস্ট খেলেই ফিরছে বাংলাদেশ। ম্যাচটিতে ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা। সিরিজের বাকি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে এপ্রিলে ফের পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

  • সর্বশেষ