শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের আত্মীয় আজহারীর মালয়েশিয়ায় বাড়ি গাড়ি সবই রয়েছে

দেবদুলাল মুন্না: এ তথ্য জিনিউজ ও মালয় নিউজনেটের। তার গাড়ির ব্র্যান্ড বেন্টলি। মুল্য মালয়েশিয়াতে ট্যাক্স এবং অন্যান্য খরচ ছাড়াই ৩ মিলিয়ন রিঙ্গিত। বাড়ি রয়েছে মিলানা নামের অভিজাত এলাকায়। দ্বিতল এ বাড়িটি ব্রিটেনের ভিক্টোরিয়ান ডিজাইনে তৈরি।

তার মাহফিল বন্ধে সরকারি দপ্তরগুলো প্রজ্ঞাপনও জারি করার পর জামায়াতপন্থী ইসলামী ওয়াজবক্তা মিজানুর রহমান আজহারী আগামী মার্চ পর্যন্ত নির্ধারিত মাহফিলগুলো স্থগিত করে মালয়েশিয়ায় ফিরে গেছেন। ৬ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

আজহারী প্রতিটি মাহফিলে ন্যূনতম ৩ লক্ষ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত নেন। শীতকালীন এ সময়ে তিনি শতাধিক মাহফিল করেন। সে হিসেবে তার এ সময় আয় ৩ থেকে ৫ কোটি টাকা। যার থেকে এক পয়সাও তিনি আয়কর দেন না।

  • সর্বশেষ